Showing posts with label মাইক্রোসফট এক্সেল. Show all posts
Showing posts with label মাইক্রোসফট এক্সেল. Show all posts

Sunday, December 20, 2015

Freeze Panes এর মাধ্যমে এক্সেলে আপনার Document এর Title কে সবসময় দৃশ্যমান রাখুন।

আজ আমি আপনাদের মাঝে মাইক্রোসফট এক্সেল এর একটি প্রয়োজনীয় ফিচার নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল এর বড় বড় ফাইল বা ডকুমেন্ট তৈরি করতে হয়। যেমন ধরুন কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নাম, রোল, রেজি. মার্কস, জিপিএ ইত্যাদির একটি পূর্নাঙ্গ শীট। উক্ত ডকুমেন্ট আমরা নিচের চিত্রের মতো টাইটেল দিয়ে থাকি।

যদি ছোট কোনো ডকুমেন্ট হয় অর্থ্যাৎ যদি ডকুমেন্টটির পেজ সংখ্যা ১ হয় তাহলে সহজেই উপরের টাইটেল দেখে দেখে কোন কলামে কি ইনপুট করতে হবে তা বুঝা যায়। কিন্ত যদি ডকুমেন্টটির পেজ সংখ্যা অধিক হয় তবে কাজ করতে করতে এক সময় পেজটির একেবারে নিচে চলে যাওয়ার ফলে বা পেজটি নিচের দিকে Scroll করার ফলে উপরের টাইটেলটি অদৃশ্য হয়ে যায়। যার ফলে কোন কলামে কি ইনপুট করতে হবে তা বুঝা যায়না অর্থ্যাৎ এর ফলে আপনি Roll No এর কলামে হয়ত Registration No লিখে ফেলতে পারেন। তাই এ প্রকারের সমস্যা থেকে পরিত্রাণের জন্য মাইক্রোসফট এক্সেলে রয়েছে এক চরম ফিচার। যার নাম “Freeze Panes”।
এ জন্য যে কাজটি করতে হবে তা হল- টাইটেল এর রো টি সবসময় Show করিয়ে রাখার জন্য প্রথমে যে রো টি Show করে রাখতে হবে তার পরের রো টি সিলেক্ট করুন। আমি ১ নং রো টি Freeze করতে চাই তাই ২নং রো টি সিলেক্ট করলাম।
চিত্র: ২
এরপর View মেনু থেকে Freeze Panes এর ক্লিক করুন। এরপর Freeze Panes এ ক্লিক করলেই আপনি যে রো টি সিলেক্ট করেছেন তার উপরের সবগুলো রো Freeze হয়ে যাবে। [প্রতিটি কাজই চিত্রের চিহ্নিত স্থান দ্বারা দেখানো হয়েছে]
চিত্র: ৩
ধন্যবাদ, আজ এ পর্যন্তই।
আগামী টিউনে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি এই সাইটে নতুন তাই সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি আপনাদের সাথে আমার শিখা ভাল টিউনগুলো শেয়ার করতে পারি।
টিউনটি বুঝতে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন:-
ফেসবুকে আমি

Friday, December 4, 2015

বেসিক মাইক্রোসফট এক্সেল [পর্ব-০৩] :: মাইক্রোসফট এক্সেলে একজন বিক্রয়কর্মীর কমিশন নির্ণয় করা হয় যেভাবে

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ৩য় টিউন আজকে আমরা জানব কিভাবে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে বিক্রয়কর্মীর কমিশন নির্ণয় করা যায়। এ জন্য প্রথমে নিচের মত করে ক্রমিক নং,  বিক্রয় প্রতিনিধির নাম, বিক্রয়ের পরিমান লিখতে হবে।

তারপর কমিশন নির্ণয়ের জন্য সূত্র প্রয়োগ করতে হবে। এখানে উদাহারনস্বরূপ বলা হয়েছে যে যদি বিক্রয়কর্মী যদি প্রতিদিন ২০ হাজার বা তার কম বিক্রয় করলে সে পাবে ২% যদি ২০ হাজার বা তার বেশি বিক্রয় করলে সে পাবে ৩% আর যদি ৩০ হাজার বা তার বেশি বিক্রয় করলে সে পাবে ৪% করে। এখন আমাদের d2 সেলে সুত্র প্রয়োগ করতে হবে।
সুত্রঃ =IF(C2<=20000,C2*2%,IF(C2>=20000,C2*3%,IF(C2>=30000,C2*4%)))

এবং সেখানে বা d2 সেলে তার কমিশন কত তা আসবে, তারপর তা কপি করে সকল বিক্রয়কর্মীর কমিশনের সেলে পেস্ট করলে সকলের কমিশন বের হয়ে আসবে।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Excel Advance: কোন সেল এ Dropdown Box থেকে আইডি সেলেক্ট করে, পরের সেল সমূহে Automatic ডাটা নিয়ে আসা।

আজকের টিউনের উদ্দেশ্য হলো কিভাবে কোন শীটে সংরক্ষিত ডাটা থেকে অন্য কোন শীটে শুধু মাত্র আইডি বা Unique কোন value select করে অন্য ডাটাগুলো নিয়ে আসা যায়।
টিউনের শুরুতে Sample File টি Download করে নিতে পারেন।

প্রথমে উপরের চিত্রের মত করে Sheet2 তে ডাটা এন্ট্রি করুন। এরপর Sheet1 এ নিচের চিত্রের মত করে কিছু সেল সাজিয়ে নিন। তারপর B4 থেকে B23 পর্যৃন্ত select করে Data tab এর Data Validation এ ক্লিক করুন। Validation Criteria এর Allow combo box এ List select করুন। Source box এ =Sheet2!A2:A21 লিখে ok click করুন। তাহলে আমাদের Drop Down set করা হয়ে গেলো।

এখন “Name” Column (C4 Cell) এ এই Formula লিখুন =IF(B4="","",VLOOKUP(B4,Sheet2!A$2:E$200,2,FALSE))

“Joining Date” Column (D4 Cell) এ এই Formula লিখুন =IF(B4="","",VLOOKUP(B4,Sheet2!A$2:E$200,3,FALSE))
“Designation” Column (E4 Cell) এ এই Formula লিখুন =IF(B4="","",VLOOKUP(B4,Sheet2!A$2:E$200,4,FALSE))
“Department” Column (F4 Cell) এ এই Formula লিখুন =IF(B4="","",VLOOKUP(B4,Sheet2!A$2:E$200,5,FALSE))
প্রতিটি কলামে সূত্র লেখার পর 23 Row পর্যন্ত Fill করুন।

এখন ID Column এর সেল সমূহে শুধুমাত্র আইডি সেলেক্ট করলেই পরের কলামগুলোর সেলে ডাটা চলে আসবে।

Excel Advance: Visit Details, Excel এর মাধ্যমে করা একটি Advance কাজ। কি করা যায় Excel এর মাধ্যমে? জানার আছে অনেক কিছু।

আমার আজকের টিউনের মূল উদ্দেশ্য হলো আসলে এক্সেল দ্বারা কি করা সম্ভব তার কিছুটা তুলে ধরা। Privacy এর জন্য ফাইলে কিছু ডাটা Unknown দেখানো হয়েছে যেমন, নাম, মোবাইল নম্বর, ই-মেইল।
Sample file download Visit_Details      Zip File
Excel, Microsoft Office Package এর বহুল ব্যবহৃত একটি প্রোগ্রাম। বিশ্বজুড়ে সমাদৃত এই প্রোগ্রাম দ্বারা কত যে Advance level এর কাজ করা যায়, তার কতটুকুই বা আমরা জানি। আমাদের দেশে যারা Excel নিয়ে কাজ করে, তারা অনেকেই অনেক দক্ষ কিস্তু শেয়ার করতে চায় না বা সুযোগ হয় না। আমি কিছু টুকিটাকি কাজ করি Excel এর। তারই একটি ফাইল আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইলটি source code সহ open রাখা হয়েছে, যাতে যারা শিখতে আগ্রহী তারা জানতে পারে, কি কোড ব্যবহার করা হয়েছে এবং এই কোডগুলো তারা অন্য ফাইলেও নিজেদের মত ব্যবহার করতে পারে।

ফাইলটির কিছু Screenshots এবং বৈশিষ্ট্য:

  • New Visit button এ click করলেই উপরের চিত্রের মত একটি ফরম ওপেন হবে। এখান থেকে আপনি নতুন ভিজিট এন্ট্রি করতে পারবেন। First, Last, Next, Previous record এ navigation করতে পারবেন।
  • Copy Data button এর মাধ্যমে যেকোন সেল সেলেক্ট করে পুরোনো ডাটা দেখতে এবং এডিট করে নিউ ‍ভিজিট হিসেবে সেভ করতে পারবেন।

  • Filter button এ click করলে উপরের মত একটি ফরম আসবে। এখান থেকে আপনি একাধিক criteria select করে ডাটা ফিল্টারিং করতে পারবেন। যেমন Visit type, Product, Customer, date range, moth, year etc.
  • ফাইলটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি Automatic প্রতিদিনের তারিখ সহ ব্যাকআপ রাখবে। আপনি যেখানে ফাইলটি রাখবেন সেখানে Backups নামে একটি ফোল্ডারে এই Backup file গুলো জমা হবে।
ফাইলটি Macro Enable তাই কারো কম্পিউটার Excel Macro Enable করা না থাকলে, Macro Enable করে নিতে হবে। Macro Enable করার জন্য নিচের চিত্রটি অনুসরন করুন।

হয়তো ফাইলটি সরাসরি কারো কাজে লাগবে না, কিন্তু আশাকরি যারা excel advance লেভেল এ কাজ করেন তারা তাদের অন্য ফাইলে এই কোড গুলো ব্যবহার করতে পারবেন।

Excel Advance: Automatic roll assign. স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীদের পাস বা ফেল এবং মোট নাম্বারের ভিত্তিতে অটোম্যাটিক রোল নং বসানোর সূত্র।

Excel বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয়। স্কুল কলেজে যারা student দের পরীক্ষার রেজাল্ট প্রসেসিং এর জন্য এক্সেল ব্যবহার করেন তাদের এই সূত্রটি কাজে লাগবে বলে আশা করি।

Sample file download Roll_Assign_By_Function        Zip File
Formula:    =MATCH(O2*10^(MAX($N$2:$N$1000)-N2),LARGE($O$2:$O$1000*10^(MAX($N$2:$N$1000)-$N$2:$N$1000),ROW($N$2:$N$1000)-ROW($N$1)),0)
নিচের চিত্রে সূত্রটির ব্যাখা দেওয়া আছে। যারা নিজেরা অনুশীলন করবেন তারা সূত্রের মধ্যে Fail Count এবং Total কলামের কলাম নাম পরিবর্তন করে নিবেন। যেমন, এখানে Fail Count column হলো N এবং Total কলাম হলো O.

সুত্রটি কিভাবে কাজ করে: এটি প্রথমে Fail Count থেকে সবচেয়ে কম বিষয়ে ফেল করেছে এমন ছাত্র-ছাত্রীকে রোল ১ হবে। যদি Fail Count সমান হয় তখন মোট নম্বর যার সবচেয়ে বেশি তার ঘরে রোল ১ হবে। এভাবে ধারাবাহিক ভাবে রোল চলে আসবে।
Logic: যদি কারো মোট নাম্বার সবচেয় বেশি হয় কিন্তু সে যদি কোন বিষয়ে ফেল করে তাহলে, যে কোন বিষয়ে ফেল করে নাই (মোট নাম্বার কম হলেও)  তার রোল প্রথমে আসবে। যদি একাধিক ছাত্র-ছাত্রীদের ফেল সমান হয় তখন ঐ ছাত্র-ছাত্রীদের মাঝে যার মোট নাম্বার বেশি হবে তার রোল সবচেয়ে কম হবে।
*** এটি একটি Array Formula তাই Formula বসানোর পর অবশ্যই আপনাকে Crtl+Shift+Enter চাপতে হবে। তাহলে Formula টি এরকম দেখাবে {=MATCH(O2*10^(MAX($N$2:$N$1000)-N2),LARGE($O$2:$O$1000*10^(MAX($N$2:$N$1000)-$N$2:$N$1000),ROW($N$2:$N$1000)-ROW($N$1)),0)}
এরপর সবগুলো সেলে ‍Autofill ব্যবহার করে Formula টি বসিয়ে নিন।

কিভাবে মাইক্রোসফট এক্সেল এ একটি সেলারি শিট তৈরি করবেন (ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল পর্ব ১৭)

আসসালামুয়ালায়কুম। ভাল আছেন তো ? আজকে আবারো আর একটি প্রোজেক্ট টিউন নিয়ে আসলাম মাইক্রোসফট এক্সেল এর ধারাবাহিক টিউন এর জন্য। তার আগে যদি আমার দেওয়া মাইক্রোসফট অফিসের অন্যান্য সফটওয়্যার গুলোর টিউটোরিয়াল দেখতে চান নিচে দেওয়া হল :
মাইক্রোসফট ওয়ার্ড
মাইক্রোসফট অ্যাক্সেস
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
মাইক্রোসফট এক্সেল এর গত পর্ব গুলোতে আমি বেসিক অপশন, চার্ট, ফ্রিজ পেন্স, ফিল হ্যান্ডেল, বেসিক ম্যাথ, বেসিক ফরমুলা, কনভার্ট ফরমুলা, নাম্বার সিস্টেম, কন্ডিসনাল ফরম্যাটিং, ক্যারেক্টার কোড, বেসিক এন্ড, ইফ, ওর ফাংশন এবং কিভাবে ইফ ফাংশন এর মাধ্যমে রেজাল্ট শিট তৈরা করা যায় এবং লুক আপ ফাংশন দিয়ে রেজাল্ট শিট তৈরি করা, পিভি এফভি ফাংশন, গোল সিক ইত্যাদি বিষয় আলোচনা করেছি। গত পর্বসমূহ :
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ১
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ২
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৩
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৪
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৫
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৬
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৭
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৮
মাইক্রোসফট এক্সেল ২০১০  (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৯
মাইক্রোসফট এক্সেল ২০১০  (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ১০
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১১
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১২
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১৩
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১৪
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১৫
মাইক্রোসফট এক্সেল ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১৬
আজকে আমি দেখাব কিভাবে আপনি একটি সেলারি শিট তৈরি করতে পারবেন। খুবই প্রয়োজনই লিসেন। আর কারো না হলেও আপনারা নিজেদের বেতনের জন্য সেলারি শিট তৈরি করে রেখে দিতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে।
ভিডিও লিংক
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।

মাইক্রোসফট এক্সেল ২০১৩ বাংলা টিউটোরিয়াল – সম্পূর্ণ কোর্স একটি টিউনেই – কথা দিচ্ছি ট্রেনিং সেন্টারের থেকে বেশি শিখবেন

আপনাদের সামনে নিয়ে এলাম আরো একটি পরিপূর্ণ টিউটোরিয়ালের সিরিজ । মাত্র একটি টিউনেই আপনি মাইক্রোসফট অফিস এক্সেল ২০১৩ শিখতে পারবেন । তাউ আবার বাংলা ভাষায় । আপনার জানেন, মাইক্রোসফট অফিস এক্সেল হল একটি Spreedsheet সফটওয়ার । যে কোনো কাজে মাইক্রোসফট এক্সেল অপরিহার্য । এবং মাইক্রোসফট এক্সেল ২০১৩ হল অফিস প্যাকেজের চুরান্ত ভারসন অর্থাৎ সর্বশেষ ভার্সন ।
এর আগে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৩ বাংলা টিউটোরিয়াল নিয়ে একটি টিউন করেছিলাম আপনারা দেখে আসতে পারেন ।
এই কোর্সটি সম্পূর্ণ ধারাবাহিক ভাবে করা হয়েছে । কোনো রকম স্টেপ জাম্প করা হয়নি । যারা নতুন কম্পিউটার শিখছেন তাদের জন্য এই কোর্সটি খুবই উপকারী কোর্স । এমনকি যারা কম্পিউটার জানেন অথবা মাইক্রোসফট এক্সেল জানেন তারাও এই কোর্সটি আরও একবার রিভিশন দিয়ে নিতে পারে । কারন এই কোর্সটিতে বেসিক লেবেল থেকে এডভান্স লেবেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে ।

আমি কথা দিচ্ছি ট্রেনিং সেন্টারের থেকে বেশি শিখবেন


যারা এই কোর্সটি ভাল ভাবে follow করবেন, আমার মনেহয় তাদের আর কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে যেতে হবে না । এবং কম্পিউটার ট্রেনিং সেন্টারের থেকে ভালই শিখবেন । যাদের জানা রয়েছে তারা এই কোর্সটি ডাউনলোড করে রাখতে পারে । আর YouTube থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তা জানবার জন্য এখানে ক্লিক করুন ।
আর যাদের Microsoft Office 2013 Software টি নে তারা এই লিঙ্ক থেকে Download করে নিতে পারেন ।

  :roll: আসুন দেখে নিই এক নজরে, এই কোর্সটিতে কি কি রয়েছে :roll:

মোট ১৬ টি Lesson রয়েছে এবং ১৭ টি ভিডিও রয়েছে ।
সম্পূর্ণ কোর্সটি বাংলা ভাষায় ।
সম্পূর্ণ টিউটোরিয়ালটি HD Formate রেকর্ড করা হয়েছে ।
Latest Version software ব্যবহার করা হয়েছে ।
সমস্ত Function details এ বোঝানো হয়েছে
চলুন তাহলে দেখে আসি, কোর্সটি কি রকম করা হয়েছে । সম্পূর্ণ কোর্সটি YouTube এ দেখার জন্য এখানে ক্লিক করুন ।
আর যারা Download করতে চান তারা এই লিঙ্ক থেকে জেনেনিন কিভাবে YouTube থেকে Video download করতে হয় ।

Excel Advance: বাংলাদেশী কমা (Comma) স্টাইল।

আমরা যারা বাংলাদেশে এক্সেল নিয়ে কাজ করি তাদের মধ্যে অনেকে এক্সপার্ট আছে। কিন্তু সমস্যা হলো নিজের জানা কাজ অন্যকে জানানো। কেউ জানায় না, কেউ জানাইতে চাইলেও পারে না। যাই হোক আমি আজকে একটা খুব সাধারন বিষয় নিয়ে টিউন করছি। অংকে লেখার সময় আমরা কমা ব্যবহার করি। যেমন শতকের পার, হাজারের পর, লক্ষের পর, কোটির পর। কিন্তু Excel এ দেখবেন কমা আসে বিলিয়ন মিলিয়ন এর পর। যেমন 124050222 এই সংখাটি যদি আপনি Excel এ লিখেন এবং কমা ব্যবহার করেন তাহলে 124,050,222 এ রকম হবে। তার মানে কমার হিসাবে আসল এক শত চব্বিশ মিলিয়ন পঞ্চাশ হাজার দুই শত বাইশ টাকা। কিন্তু আমাদের বাংলাদেশের কমা স্টাইলে হবে এরকম 12,40,50,222 মানে বার কোটি চল্লিশ লাখ পঞ্চাশ হাজার দুই শত বাইশ টাকা। আমি আজকে দেখাব কিভাবে Excel বাংলাদেশের স্টাইলে কমা ব্যবহার করতে হয়।

Sample File Download: Bangladeshi_Comma_Style           Zip File
(১) প্রথমে আপনার কাখ্ঙিত সংখ্যাটি যেকোন সেল এ লিখুন (একাধিক সেল ব্যবহার করতে পারেন)।

(২) এরপর সেলগুলো সেলেক্ট করে Right Button Click করে Format Cell select করুন।

(৩) Number tab থেকে Category এর নিচে Custom select করুন। এরপর Type এর নিচের বক্সে নিচের লাইনটি হুবহু কপি করে পেষ্ট করুন।
[>=10000000] ##\,##\,##\,##0.00;[>=100000]##\,##\,##0.00;##,##0.00
OK করুন। দেখুন বাংলাদেশী স্টাইলে কমা এসে গেছে।

আর যারা vba code নিয়ে কাজ করেন বা করতে পারবেন তারা নিচের Function টি ব্যবহার করতে পারেন। ফাংশনের মাধ্যমেও একই ফলাফল পাবেন।

Public Function BdCommaStyle(YourValue)
Dim vResult As Variant
Dim strProcess As String
Dim strFormat As String
Dim iLength As Long
vResult = Null
If IsNumeric(YourValue) Then
strProcess = Abs(YourValue) & ""
iLength = InStr(1, strProcess & ".", ".") - 1
iLength = iLength + iLength \ 2
strFormat = Right("@@@,@@,@@,@@@", iLength)
vResult = Format(strProcess, strFormat)
If Left(vResult, 1) = "," Then
vResult = Mid(vResult, 2)
End If
If Val(YourValue) < 0 Then
vResult = "-" & vResult
End If
End If
BdCommaStyle = vResult
End Function

Excel Advance: Count Unique Items and Lists of Unique Items. কিভাবে অনেকগুলো আইটেমের একটা লিস্ট থেকে শুধুমাত্র একক আইটেম গননা করবেন এবং তা লিস্ট আকারে বের করবেন।

টিউনের শিরোনাম দেখে অনেকের কাছে এলোমেলো মনে হতে পারে। আমি আজকে দেখাব কিভাবে অনেকগুলো আইটেমের একটা লিস্ট থেকে শুধুমাত্র একক আইটেম গননা  এবং তা লিস্ট আকারে বের করা যায়। ধরুন এক্সেলের একটি কলামে অনেকগুলো ডাটা এন্ট্রি করা আছে এবং একই আইটেম একাধিক বার আছে। এখন আমারা চাই ঐ কলামে মোট কতটা একক আইটেম আছে, এবং ঐ একক আইটেমগুলোর লিস্ট। যেকোন সময় নতুন আইটেম যদি এন্ট্রি করা হয়, তাহলে যেন অটোমেটিক ঐ আটইটেম একক আইটেমের লিস্টে চলে আসে। নিচের উদাহরনটি দেখলে বিষয়টি আরো পরিস্কার হয়ে যাবে।

এখানে একটা sample sales data এবং report দেখানো হয়েছে। Report থেকে আমরা দেখতে পাই মোট কতটি পন্য এবং তাদের লিস্ট এবং কোন পন্য কত পরিমান সেল করা হয়েছে তার পরিমান। এই কাজগুলোই এক্সেলে formula এর মাধ্যমে কিভাবে বের করতে হয় তা দেখাব। বুঝার সুবিধার জন্য sample file download করুন।

Sample File Download: Count And List Unique Items    Zip File.

(1) প্রথমে একটি এক্সেল ফাইল নিয়ে তাতে উপরের চিত্রের মত ডাটা এন্ট্রি করি। এরপর যে সেলে আমরা একক আইটেমগুলোর গননার ফলাফল দেখতে চাই সেই সেলে নিচের formula বসান।
=SUMPRODUCT((D3:D1000<>"")/COUNTIF(D3:D1000,D3:D1000&""))

(2) এখন যে সেলে আমরা একক আইটেমগুলো লিস্ট আকারে দেখতে চাই সেই সেলে নিচের formula বসান।
=IFERROR(INDEX($D$3:$D$25,MATCH(0,COUNTIF($I$3:I4,$D$3:$D$25),0)),"")
এটি একটি অ্যারে formula তাই formula বসানোর পর অবশ্যই Ctrl+Shift+Enter চাপবেন, তাছাড়া formula টি ঠিক মত কাজ করবে না। Ctrl+Shift+Enter চাপার পর formula টি এরকম দেখাবে:
{=IFERROR(INDEX($D$3:$D$25,MATCH(0,COUNTIF($I$3:I4,$D$3:$D$25),0)),"")}

(3) প্রতিটা আইটেম কতটা সেল হয়েছে তা বের করার জন্য এই ফরমুলা ব্যবহার করুন।
=IF(I4="","",SUMIF($D$3:$D$25,I4,$E$3:$E$25))

যারা vba use করতে পারেন তারা নিচের Custom Formula ব্যবহার করতে পারেন। Zip ফাইলে সবকিছু দেওয়া আছে।
যেকোন সমস্যা হলে টিউমেন্টে অথবা মেইলে জানাবেন। ইমেইল: harun24hr@gmail.com

Function CountUnique(ByVal MyRange As Range) As Integer
Dim Cell As Range
Dim J As Integer
Dim iNumCells As Integer
Dim iUVals As Integer
Dim sUCells() As String

iNumCells = MyRange.Count
ReDim sUCells(iNumCells) As String

iUVals = 0
For Each Cell In MyRange
If Cell.Text > "" Then
For J = 1 To iUVals
If sUCells(J) = Cell.Text Then
Exit For
End If
Next J
If J > iUVals Then
iUVals = iUVals + 1
sUCells(iUVals) = Cell.Text
End If
End If
Next Cell
CountUnique = iUVals
End Function


Function listUnique(rng As Range) As Variant
Dim row As Range
Dim elements() As String
Dim elementSize As Integer
Dim newElement As Boolean
Dim i As Integer
Dim distance As Integer
Dim result As String

elementSize = 0
newElement = True

For Each row In rng.Rows
If row.Value <> "" Then
newElement = True
For i = 1 To elementSize Step 1
If elements(i - 1) = row.Value Then
newElement = False
End If
Next i
If newElement Then
elementSize = elementSize + 1
ReDim Preserve elements(elementSize - 1)
elements(elementSize - 1) = row.Value
End If
End If
Next

distance = Range(Application.Caller.Address).row - rng.row

If distance < elementSize Then
result = elements(distance)
listUnique = result
Else
listUnique = ""
End If
End Function

Thursday, October 15, 2015

কিভাবে মাইক্রোসফট এক্সেল এ একটি সেলারি শিট তৈরি করবেন (ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল পর্ব ১৭)

আসসালামুয়ালায়কুম। ভাল আছেন তো ? আজকে আবারো আর একটি প্রোজেক্ট টিউন নিয়ে আসলাম মাইক্রোসফট এক্সেল এর ধারাবাহিক টিউন এর জন্য। তার আগে যদি আমার দেওয়া মাইক্রোসফট অফিসের অন্যান্য সফটওয়্যার গুলোর টিউটোরিয়াল দেখতে চান নিচে দেওয়া হল :
মাইক্রোসফট এক্সেল এর গত পর্ব গুলোতে আমি বেসিক অপশন, চার্ট, ফ্রিজ পেন্স, ফিল হ্যান্ডেল, বেসিক ম্যাথ, বেসিক ফরমুলা, কনভার্ট ফরমুলা, নাম্বার সিস্টেম, কন্ডিসনাল ফরম্যাটিং, ক্যারেক্টার কোড, বেসিক এন্ড, ইফ, ওর ফাংশন এবং কিভাবে ইফ ফাংশন এর মাধ্যমে রেজাল্ট শিট তৈরা করা যায় এবং লুক আপ ফাংশন দিয়ে রেজাল্ট শিট তৈরি করা, পিভি এফভি ফাংশন, গোল সিক ইত্যাদি বিষয় আলোচনা করেছি। গত পর্বসমূহ :
আজকে আমি দেখাব কিভাবে আপনি একটি সেলারি শিট তৈরি করতে পারবেন। খুবই প্রয়োজনই লিসেন। আর কারো না হলেও আপনারা নিজেদের বেতনের জন্য সেলারি শিট তৈরি করে রেখে দিতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে।
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।