Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Friday, January 15, 2016

Ξদারুন হট টিউনΞ “যেকোন গান থেকে মিউজিক আলাদা করুন” এবং শিল্পির কন্ঠ রিমুভ করে দিয়ে আপনার কন্ঠ দিয়ে নিজেই শিল্প হয়ে যান।।।।।অবশ্যিই দেখবেন।।।।।

Hi বন্ধুরা, আমি হৃদয়। সবাই কেমন আছেন। আসলে সত্যি কথা বলতে কি আমার অাগের টিউনে আমি তেমন সারা পাইনাই। আসলে আমি এতো কষ্ট করে টিউন লিখি, টিউটোরিয়াল বানাই কিন্তু আপনাদের যদি সারা না পাই, তাহলে টিউন বানাইয়া কি লাভ???? তাই আপনারা সবাই আপনার মতামত শেয়ার করবেন। তো আমি আবারো অনেক বেশি বক বক করতেছি!!!!! এখন মূল টিউনে আসা যাক।।।।।
আমি আমার জিবনের 1st এটা টিউটোরিয়াল করেছি,, যদি কোন ভুল হয় আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।। তো আমার টিউনের বিষয়ের হলো যে কোন গান থেকে কিভাবে মিউজিক আলাদা করা যায়।।।
  • টিউটোরিয়াল
  • Softwer টা ডাউনলোড করার পরে, আপনি কাজ করবেন কি ভাবে এখন সেটার পালা।তো আসুন এবার মুল টিউটোরিয়ালে আসা যাক।  এবার টিউটোরিয়ালটি দেখতে বসে যান।।। আর অবশ্যই মন দিয়ে দেখবেন
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাজে দিবে।।  আর যদি কোন সমস্যায় পড়েন তাহলে আমার সাথে FB তে যোগাযগ করবেন।।।।
Facebook: https://facebook.com/hridoy.multi
Youtube: Hridoy Multimedia
আসলে আমার প্রযুক্তি নিয়ে থাকতে ভাল লাগে। এবং VFX এর ওপর আমার অনেক আগ্রহ আছে। আমার জিবনে অনেক বড় কিছু করার আশা আছে।আর একটা কথা বন্ধুরা আশা করছি আমার টিউটোলিয়াল ভাল লাগবে।।। আর যদি ভাল না লাগে তবে কি করা যায় তা দয়াকরে জানাবেন।।  আর আপনারা যদি আমার ভিডিও গুলো দেখেন আর আপনাদের যদি এ গুলো ভাল লাগে তাহলে আমি এগুলোর ওপর টিউন করার চেষ্টা করবো। যদি আপনারা সারা দেন বা আমার কাজ গুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আরো নতুন নতুন টিউটোরিয়াল, অবাক করা ভিডিও, মজা দার ভিডিও পেতে আমাদের  Channel Subscribe করবেন।

Thursday, December 17, 2015

মোবাইল ফোন ‘হ্যাং’ করলে যা করবেন

মোবাইল ফোনের ওপর মানুষের
নির্ভরতা এতটাই বেড়েছে যে, এখন এই
যন্ত্র ছাড়া কেউ এক দিন পার করার
চিন্তাও করতে পারেন না। মোবাইল
ফোন যদি কিছুক্ষণ ঠিকমতো কাজ না
করে, এতে অনেকে অধৈর্য হয়ে পড়েন।
মোবাইল ফোন একটানা ব্যবহার করতে
করতে কখনো তা ‘হ্যাং’ বা অচল হয়ে
যেতে পারে। সাধারণত বিভিন্ন
অ্যাপ্লিকেশন, গেম ও ভিডিও
মেমোরি ফোনের অনেক জায়গা দখল
করে নিলে মোবাইল ফোন ‘হ্যাং’
হতে শুরু করে।
গুগলের নতুন অ্যান্ড্রয়েড সফটওয়্যার
মার্সম্যালোচালিত ফোন
ব্যবহারকারীরা সহজেই তাঁদের
অ্যান্ড্রয়েড ফোনের মেমোরি ও
র্যামে কতখানি জায়গা খালি আছে
তা দেখে নিতে পারেন। ফোন যদি
হ্যাং করে তবে তা দূর করার জন্য যা
করতে পারেন:
১. ফোনের সেটিং অপশনে যান এবং
সেখান থেকে মেমোরি কতখানি
আছে তা দেখে নিতে পারেন।
ভিডিও, ছবি ও অ্যাপ কতখানি
মেমোরি দখল করেছে তা পরীক্ষা
করে দেখুন।
২. অ্যাপ অপশন থেকে মেমোরি
ব্যবহারের অপশনটি নির্বাচন করুন। ফোন
বা এসডি কার্ডে অ্যাপস ঠিক কতখানি
জায়গা নিয়েছে তার বিস্তারিত
জানা যাবে।
৩. কোনো অ্যাপ যদি অপ্রয়োজনীয় হয়ে
পড়ে, তা আনইনস্টল করে দিতে পারেন।
এ ছাড়া অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও
মুছে মেমোরি ফাঁকা করে দিলে
ফোনের ‘হ্যাং’ সমস্যা দূর হবে।