Showing posts with label তথ্য ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label তথ্য ও প্রযুক্তি. Show all posts

Thursday, January 7, 2016

এবছরই ফোর-জি, ফেব্রুয়ারিতেমোবাইল সেট নিবন্ধন

দ্রতগতির ইন্টারনেট
এবং ভয়েস কল
সুবিধা উন্নত করতে
এ বছরই ফোর-জি
চালুর কথা
জানিয়েছেন ডাক ও
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিম। মার্চ নাগাদ নম্বর
পরিবর্তন না করে অপারেটর
পরিবর্তনের সুবিধা চালুর কথাও
জানিয়েছেন তিনি।
সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে অর্জন
এবং নতুন বছরের ভবিষ্যৎ পরিকল্পনা
তুলে ধরতে আজ বুধবার সচিবালয়ে এক
সংবাদ সম্মেলনে এ কথা জানান
প্রতিমন্ত্রী তারানা হালিম। সংবাদ
সম্মেলনে ফেব্রুয়ারি থেকে
হ্যান্ডসেট নিবন্ধন এবং ইউনিয়ন পর্যন্ত
থ্রি জি চালুর ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী তারানা হালিম জানান,
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ
শুরু এবং সিম ও রিম নিবন্ধন বাধ্যতামূলক
করার উদ্যোগ ছিলো বছরের সেরা
অর্জন। একইসঙ্গে কল ড্রপ বন্ধে মোবাইল
ফোন সেবাদানকারী কোম্পানীর
সঙ্গে কথা বলা, সামাজিক
যোগাযোগ মাধ্যমের যথেচ্ছাচার
বন্ধের উদ্যোগের কথাও মনে করিয়ে
দেন তিনি।
তারানা হালিম বলেন, নতুন বছরে
ফোর-জি চালু করতে পারবো। একই
সঙ্গে ২.৫ জি সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ থ্রি-
জি কাভারেজ দিতে পারবো। ফোর-
জি নেটওয়ার্ক কাভারের জন্য নতুন
বছরে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে।
তারানা হালিম আরো বলেন, ‘এই বছরই
মোবাইল ফোনের চতুর্থ প্রজন্মের
(ফোরজি) তরঙ্গ নিলাম করা হবে।
নিলামের জন্য খসড়া চূড়ান্ত করা হচ্ছে।
এই নিলাম সব অপারেটরদের জন্যই
আয়োজন করা হবে। রাষ্ট্রায়াত্ত
অপারেটর টেলিটক যেমন নিলামের
আগেই থ্রিজি সেবা শুরু করতে
পেরেছিল এবার তেমন হচ্ছে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘টেলিযোগাযোগ
খাতে বাজার প্রতিযোগিতার দিক
থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে
রয়েছে। এটা আমাদের জন্য
গর্বের।’মোবাইল অপারেটরদের
বৈশ্বিক সংগঠন জিএসএমএ-র করা
গবেষণায় ওই তথ্য উঠে এসেছে বলে
জানান তারানা।
পোস্ট অফিসের গুরুত্ব ধরে রাখতে
আগামী জুনের মধ্যে সাড়ে ৫ হাজার
ই-সেন্টার চালুর পরিকল্পনা করেছে
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
টেলিযোগোযোগ বিভাগের সচিব
ফয়জুর রহমান চৌধুরী ও বিভিন্ন দপ্তরের
প্রধানরা সংবাদ সম্মেলনে উপস্থিত
ছিলেন।