Showing posts with label ফ্রিলান্সিং. Show all posts
Showing posts with label ফ্রিলান্সিং. Show all posts

Tuesday, January 5, 2016

আপওয়ার্ক এর পেমেন্ট এর নিয়মাবলী।

অনেকেই আপওয়ার্ক (UpWork) এ কাজ করতে গিয়ে
প্রথমেই পেমেন্ট (Payment) এর নিয়ম নিয়ে সমস্যা
পরেন। বুঝতে একটু ঝামেলা হয় যে আপওয়ার্ক এর
পেমেন্ট কিভাবে দেয়া হয় বা কখন পাওয়া যায়। তাই এই
টিউন এ আপওয়ার্ক এর পেমেন্ট এর নিয়মগুলোই তুলে
ধরা হলো।
আপওয়ার্ক এ মূলত দুই ধরণের কাজ রয়েছে। একটা
ফিক্সড রেট (Fixed Rate) আরেকটা ঘণ্টা প্রতি রেট
বা আওয়ারলি রেট (Hourly Rate)। এখানে ফিক্সড এর
ক্ষেত্রে পুরো কাজ সম্পূর্ণ হলে একবারে অথবা ভাগে
ভাগে ক্লাইন্ট (Client) পেমেন্ট করতে পারবে। যেমন
পুরো কাজে ১০০ ডলার পেমেন্ট করার কথা থাকলে
ক্লাইন্ট কাজ শেষে এক সাথে পুরোটা দিয়ে দিতে পারে
অথবা প্রথমে ৫০ পরে ৫০ এভাবেও দিতে পারবে।
আর প্রতি ঘণ্টা রেটে কাজের ক্ষেত্রে আপনি যতো
ঘণ্টা কাজ করবেন ততো ঘণ্টার পেমেন্ট দেয়া হবে।
আর এক্ষেত্রে সাপ্তাহিক হিসেব করা হয়। অর্থাৎ
আপনি কতো ঘণ্টা কাজ করেছেন তা সপ্তাহ শেষেই
হিসেব করা হয় এবং পেমেন্ট দেয়া হয়।
কবে পেমেন্ট দেয়া হবে?
ফিক্সড রেটঃ ফিক্সড রেট এর ক্ষেত্রে কাজ সম্পূর্ণ
হয়ে যাওয়ার ৬ দিন পর আপনি পেমেন্ট অ্যাকাউন্ট এ
পেয়ে যাবেন। এর আগে ৫ দিন পর্যন্ত পেন্ডিং দেখাবে।
এবং ষষ্ঠদিন বাংলাদেশী সময়ে সকাল ৬ টায় আপনার
অ্যাকাউন্ট এ যোগ হবে।
আওয়ারলি রেটঃ আওয়ারলি রেট এর ক্ষেত্রে আপনার
কাজের সপ্তাহ (Work Week) শুরু হবে সোমবার থেকে।
আপনার কাজের সপ্তাহ শেষ হবে রবিবার। সোমবার
ক্লাইন্টকে চার্জ করা হবে। এবং শুক্রুবার পর্যন্ত
ক্লাইন্টকে সময় দেয়া হবে ডিসপুট (Dispute) করার
জন্য। আর এরপরের বুধবার বাংলাদেশী সময় সকাল ৬
টায় আপনার অ্যাকাউন্ট এ আপনার আয় যুক্ত করা
হবে। তখনি বা এরপরের যেকোনো সময় আপনি সেই
অর্থ তুলতে (Withdraw) পারবেন। এক কথায় বলা যায়
সোমবার থেকে শুরু করলে ১০ দিন পর আপনি অর্থ
তুলতে পারবেন। আর মনে রাখবেন, আপনি কাজ যেদিনই
শেষ করেন না কেন, পেমেন্ট এর নিয়ম একই থাকবে।
অর্থাৎ আপনি যদি মঙ্গলবার কাজ শেষ করে ফেলেন
তবেও ক্লাইন্টকে চার্জ করা হবে সোমবার এবং
পেমেন্ট তুলতে পারবেন এর ১০ দিন পর।
সকল অর্থ যা এই মুহূর্তে তোলা (Withdraw) সম্ভব
তা Available Now এ দেখাবে। আপনি আপনার
আপওয়ার্ক এ লগইন করে রিপোর্ট পেইজ এ গেলে
যেকোনো সময় তা দেখতে পারবেন।

অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে দেখুন......


আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেট এ ছোট ছোট
কাজ করে কিছু টাকা উপার্জনের কিছু সাইট নিয়ে হাজির
হলাম আপনাদের সামনে। হয়তবা অনেকেই এই সাইট
গুলোর নাম আগে থেকেই জানেন। যারা জানেন না
তাদের জন্য আমার আজকের লিখা।
microworkers.com : এই সাইটটি অনেক জনপ্রিয়।
কাজ করার সাত দিনের মাঝে আপনার টাকা হয়ে যাবে।
একাধিক একাউন্ট করা যাবে না। নয় ডলারের বেশি হলে
পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে
পারবেন।
shorttask.com : এই সাইটটি কার্যক্রম অনেক
ভালো। একাধিক একাউন্ট করা যাবে না। দশ ডলারের
বেশি হলে পেপাল দিয়ে টাকা তুলতে পারবেন।
minuteworkers.com : এই সাইটটি ভালো সাইট
হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে। রেফারেল দিলে
পাচ সেন্ট পাবেন ও আপনার রেফারার যদি একটি কাজ
সফলভাবে শেষ করেন তবে দশ সেন্ট পাবেন।
দুই ডলারের বেশি হলে ১০% ফী দিয়ে টাকা তুলতে
পারবেন। তবে দশ ডলারের বেশি হলে কোনো ফী দিতে
হবে না। পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন।
microtoilers.com : এই সাইটটিতে একাউন্ট করার
সাথে সাথে এক ডলার পাবেন। এই সাইট এ রেফারেল এর
বেবস্থা আছে। প্রথমবার টাকা তুলতে পচিশ ডলার বেশি
হতে হবে। এরপর নয় ডলারের বেশি হলে পেপাল
ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন। (তবে
এই সাইটটিতে আমি কখনো কাজ করিনি)
jobboy.com : এই সাইটটিতে একাউন্ট করার সাথে
সাথে এক ডলার পাবেন। এই সাইট এ রেফারেল এর
বেবস্থা আছে। দশ ডলারের বেশি হলে পেপাল ও পায়জা
দিয়ে টাকা তুলতে পারবেন।
microjob.co : এই সাইটটিতে আপনি নিজের
প্রোফাইল তৈরী করে আপনার কাজের বর্ণনা দিতে
পারবেন পাশাপাশি ছোট ছোট কাজ করে কিছু টাকা
উপার্জন করতে পারবেন। পেপাল, পায়জা ও মানিবুকের্স
দিয়ে টাকা তুলতে পারবেন। কিন্তু টাকা পাঠাতে ত্রিশ
কর্ম দিবস সময় নিয়ে থাকে।
centworkers.com : এই সাইটটিতে আপনি রেফারেল
দিলে দশ সেন্ট পাবেন ও আপনার রেফারার যদি কাজ
করে একশ ডলার উপার্জন করেন তবে
এক ডলার পঞ্চাশ সেন্ট পাবেন। পাচ ডলারের
বেশি হলে পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা
তুলতে পারবেন।
pointdollars.com : এই সাইট এ রেফারেল এর
বেবস্থা আছে। প্রথমবার টাকা তুলতে পচিশ ডলার বেশি
হতে হবে। এরপর নয় ডলারের বেশি হলে পেপাল
ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন। (তবে
এই সাইটটিতে আমি কখনো কাজ করিনি)
deshiworker.com : এটি একটি বাংলাদেশী সাইট। এর
মান ঠিক রাখতে এডমিনগণ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন।
যারা ইংলিশ একটু কম পারেন, তারা এই সাইটটিতে চেষ্টা
করতে পারেন। এই সাইটটি সম্পর্কে বেশি কিছু বলছি না,
কারণ সাইটটি বাংলায়। তাই কোনো কিছু বুঝতে অসুবিধা
হবার কথা না।

Friday, October 16, 2015