Showing posts with label অ্যাডসেন্স. Show all posts
Showing posts with label অ্যাডসেন্স. Show all posts

Thursday, October 15, 2015

অ্যাডসেন্স থেকে বাড়বে আয় যেভাবে





গুগল অ্যাডসেন্স থেকে আয় বাড়ানোর কৌশল হলো 'অ্যাডসেন্স অপটিমাইজেশন'। এটি করার অনেক উপায় অছে। এর মধ্যে হাই কস্ট পার ক্লিক (সিপিসি) ও ক্লক থ্রো রেট (সিটিআর) বেশ কার্যকর। এর মধ্যে সিপিসিকে গুরুত্ব দিলে বেশি লাভবান হওয়া যাবে। ব্লগে প্রদর্শিত বিজ্ঞাপনে অনেক বেশি ইম্প্রেশন থাকলেও একটি ভালো 'সিপিসি'র ব্লগ সিটিআর থেকেও বেশি আয় এনে দেয়।
লেখার বিষয়
আপনাকে এমন বিষয় নিয়ে লিখতে হবে, যা পাঠকের মনের খোরাক জোগায়। তাই পাঠক ইন্টারনেটে কোন ধরনের বিষয় বেশি খোঁজে (সার্চ করে) তা লেখার আগে ধারণা করে নিতে হবে। এতে পাঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে। ভালো মানের লেখা (কনটেন্ট) সার্চ ইঞ্জিনেও প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীদের আগ্রহ আছে, এমন বিষয় নির্বাচন করলে ভালো ফল পাওয়া যাবে। কারণ এ দুই দেশ থেকে সার্চ হলে গুগল মূল্যায়ন করে বেশি। এতে আয়ের পরিমাণ বেড়ে যায়।
পেইজ র‌্যাংক
পেইজ র‌্যাংকের মাধ্যমে বোঝা যায় www (world wide web)-এ কি পরিমাণ তথ্য হাইপারলিংক করা আছে। একটি পেইজ ইন্টারনেটে কত গুরুত্বপূর্ণ তা র‌্যাংক অনুযায়ী নির্ধারণ করে গুগল। যখন একটি পেইজ দ্বিতীয় একটি পেইজের সঙ্গে যুক্ত হয়, তখন দ্বিতীয় পেইজের সঙ্গে এর সংশ্লিষ্টতা বোঝায়। সাইটের লিংক বেশি হলে গুগলের কাছে গুরুত্ব বেড়ে যায়। সাধারণত ১ থেকে ১০-এর পেইজ র‌্যাংক নির্ধারণ হয়। সাইটের র‌্যাংক যদি ৫ বা এর ওপরে হয়, তাহলে গুগল হাই সিপিসির বিজ্ঞাপন দেবে। এতে আয় স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে।
অ্যাড রিভিউ সেন্টার
গুগল অ্যাডসেন্সে 'অ্যাড রিভিউ সেন্টার' নামে একটি বিভাগ আছে। কোন ধরনের বিজ্ঞাপন থেকে কী পরিমাণ আয় হয়, তা এখানে দেখা যায়। যদি কোনো বিভাগ থেকে আয় কম হয়, তাহলে সেটি ব্লক (বন্ধ) করে দিতে পারেন। এ ক্ষেত্রে সাইটের মূল প্রতিপাদ্য ব্লক করা ঠিক নয়। যেমন-সাইটের বিষয় যদি 'টেকনোলজি' হয়, তাহলে 'ডেটিং', 'পলিটিক্স', 'রিলেজিয়ন' ইত্যাদি বিভাগ ব্লক করতে পারেন। এতে সাইটের সিপিসি ও অ্যাডসেন্স আয় বাড়বে।
কম্পিটিটিভ অ্যাড ফিল্টার
অ্যাড রিভিউ সেন্টারের মতো গুগল অ্যাডসেন্সে 'কম্পিটিটিভ অ্যাড ফিল্টার' নামে আরেকটি বিভাগ রয়েছে। কোনো বিজ্ঞাপন সাইটের 'প্রতিদ্বন্দ্বী' মনে হলে তা 'কম্পিটিটিভ অ্যাড ফিল্টার'-এর মাধ্যমে ব্লক করা যাবে। অর্থাৎ আপনার সাইটের বিষয় যদি 'টেকনোলজি' হয় এবং একই বিষয়ে যদি অন্য সাইট আপনার এখানে বিজ্ঞাপন প্রদর্শন করে তা বন্ধ করা যাবে। এ ক্ষেত্রে কোনো ডোমেইনের একটি নির্দিষ্ট পেইজ ব্লক করা যাবে। এভাবেও সিপিসি বাড়ানো যায়।
অ্যাড প্লেসমেন্ট
ওয়েবসাইটে কোন জায়গায় বিজ্ঞাপন বসাবেন সেটি জরুরি বিষয়। কারণ বিজ্ঞাপনের অবস্থানের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অ্যাডসেন্সের আয় নির্ভর করে। ব্লগ টিউনের মধ্যে একটি ও টিউনের বাইরে একটি বিজ্ঞাপন বসান। এ ক্ষেত্রে টিউনের টাইটেলের ঠিক নিচে ৩৩৬ বাই ২৮০ পিক্সেলের বিজ্ঞাপন বসাতে পারেন। আরেকটি ৪৩০ বাই ৬০ পিক্সেলের বিজ্ঞাপন টিউনের ভেতরে বসান। যদি এরও বেশি বিজ্ঞাপন বসাতে চান, তাহলে ব্লগের ডান পাশের সাইডবারে একটি বিজ্ঞাপন দিতে পারেন। তবে বেশি বিজ্ঞাপনে পাঠকরা বিরক্ত হতে পারেন। তাই সাইটের বিষয়-সংশ্লিষ্ট ও সীমিত বিজ্ঞাপন বসানোই ভলো।
স্থান
সিপিসি বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হলো স্থান বা দেশ। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র থেকে কোনো বিজ্ঞাপনে এক ক্লিকে দুই ডলার হলেও বাংলাদেশ থেকে একই বিজ্ঞাপনে ক্লিকের জন্য ২০ থেকে ৩০ সেন্ট দেয় গুগল। আপনাকে মূলত ইংরেজি ভাষাভাষী দেশ লক্ষ করে কাজ করতে হবে। এটা আপনার ওয়েবসাইটের পেইজ র‌্যাংক বাড়ানোর ক্ষেত্রেও কাজে আসবে।
প্ল্যাটফর্ম
বেশি ভিজিটর আছে এমন প্ল্যাটফর্ম বাছাই করতে হবে। ডেস্কটপ ও ল্যাপটপের পাশাপাশি এখন স্মার্টফোনেও ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বাড়ছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন, তাহলে ডব্লিপি টাচের মতো প্লাগ-ইন ব্যবহার করতে পারেন। এগুলো আপনার ওয়েবসাইটকে মোবাইলবান্ধব করে তুলবে। ফলে মোবাইল স্ক্রিনের উপযোগী অ্যাডও দিতে পারবেন। অনেক প্রতিষ্ঠান মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্য করে 'অ্যাড ওয়ার্ড' বিজ্ঞাপন দিয়ে থাকে। এতে পরোক্ষভাবে অ্যাডসেন্স আয় বাড়বে।
সার্চ ট্রাফিকের গুরুত্ব
আপনার ব্লগে যদি অর্গানিক সার্চ থেকে ভিজিটর আসে এবং তারা যদি অ্যাডে ক্লিক করে, তাহলে আপনি বেশি পরিমাণ সিপিসি পাবেন। তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে ব্লগে সার্চ ট্রাফিক বাড়ানোর প্রতি গুরুত্ব দিন।
সার্চে অ্যাডসেন্স ব্যবহার
গুগল অ্যাডসেন্সসহ গুগলের একটি সার্চ বক্স ব্লগে ব্যবহার করুন। ভিজিটর যখন আপনার ব্লগে কোন কিছু সার্চ করবে তখন ফলাফলের ওপরে, নিচে বা পাশে অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেখাবে। যেখানে ভিজিটররা ক্লিক করলে আপনার আয় বাড়বে।
পূর্বে প্রকাশিতঃকালের কণ্ঠ