Showing posts with label গানের লিরিক্স. Show all posts
Showing posts with label গানের লিরিক্স. Show all posts

Monday, January 11, 2016

সব লোকে কয় লালন কী জাতসংসারে গানের লিরিক্স

সব লোকে কয় লালন কী জাত
সংসারে ।।
লালন কয় জাতের কী রূপ
আমি দেখলাম না দুই নজরে।
সব লোকে কয় লালন কী জাত
সংসারে ।।
কেউ মালা ’ য় কেউ তছবি গলায়,
তাইতে যে জাত ভিন্ন বলায়
যাওয়া কিম্বা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে
সব লোকে কয় লালন কী জাত
সংসারে ।।
যদি ছুন্নত দিলে হয় মুসলমান,
নারীর তবে কি হয় বিধান ,
বামণ চিনি পৈতা প্রমাণ ,
বামণি চিনে কিসে রে
সব লোকে কয় লালন কী জাত
সংসারে ।।
জগত্ বেড়ে জেতের কথা,
লোকে গৌরব করে যথা তথা
লালন সে জেতের ফাতা ঘুচিয়াছে
সাধ বাজারে ’
সব লোকে কয় লালন কী জাত
সংসারে ।।

শুধু গান গেয়ে পরিচয় গানের লিরিক্স

শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।।
এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে
চুপি চুপি দোলা দেয়
ওগো জোছনা তুমি বলোনা
কেন যে উতলা এ হৃদয়।।
জানি সাঁঝের বেলা ফেলে সকল
খেলা
নীড়ে পাখি ফিরে যায়
তবু আকাশে, গানের আভাসে
চলারো কাহিনী লেখা রয়।।

Monday, November 2, 2015

সেই তুমি কেন এতো অচেনা হলে - আইয়ুব বাচ্চু

সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই

তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কতরাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও

তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা

তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যা

দ্বিধা বাই হাবিব গানের লিরিক্স

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।

ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।

জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।

Saturday, October 31, 2015

বলতে বলতে চলতে চলতে লিরিক্স

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
চলতে গিয়ে মনে হয়
দুরত্ব কিছু নয়,
তোমারি কাছেই ফিরে আসি।
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাছে
কানাছে,
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে।।
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখে ছিলাম।।
ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।।
ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

ভাল আছি, ভালো থেকো বাংলা গানের লিরিক্স

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটা রে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার নিবিড় চলা
ভিতরের নীল বন্দরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় ছোয়া
গভীরের এই বন্দরে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।