Pages - Menu

Friday, December 4, 2015

বেসিক মাইক্রোসফট এক্সেল [পর্ব-০৩] :: মাইক্রোসফট এক্সেলে একজন বিক্রয়কর্মীর কমিশন নির্ণয় করা হয় যেভাবে

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ৩য় টিউন আজকে আমরা জানব কিভাবে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে বিক্রয়কর্মীর কমিশন নির্ণয় করা যায়। এ জন্য প্রথমে নিচের মত করে ক্রমিক নং,  বিক্রয় প্রতিনিধির নাম, বিক্রয়ের পরিমান লিখতে হবে।

তারপর কমিশন নির্ণয়ের জন্য সূত্র প্রয়োগ করতে হবে। এখানে উদাহারনস্বরূপ বলা হয়েছে যে যদি বিক্রয়কর্মী যদি প্রতিদিন ২০ হাজার বা তার কম বিক্রয় করলে সে পাবে ২% যদি ২০ হাজার বা তার বেশি বিক্রয় করলে সে পাবে ৩% আর যদি ৩০ হাজার বা তার বেশি বিক্রয় করলে সে পাবে ৪% করে। এখন আমাদের d2 সেলে সুত্র প্রয়োগ করতে হবে।
সুত্রঃ =IF(C2<=20000,C2*2%,IF(C2>=20000,C2*3%,IF(C2>=30000,C2*4%)))

এবং সেখানে বা d2 সেলে তার কমিশন কত তা আসবে, তারপর তা কপি করে সকল বিক্রয়কর্মীর কমিশনের সেলে পেস্ট করলে সকলের কমিশন বের হয়ে আসবে।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

No comments:

Post a Comment