বর্তমানে, ময়মনসিংহ কে নিয়ে মোট আটটি বিভাগ বাংলাদেশের l বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসাবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ নবীনতম বিভাগ এবং ২০১৫ সালে ১৪ সেপ্টেম্বর প্রথম ময়মনসিংহকে বিভাগ হিসাবে ঘোষনা দেয়া হয়। প্রত্যেকটি বিভাগ কিছু সংখ্যক জেলা নিয়ে গঠিত; জেলাগুলো আবার কয়েকটি উপজেলায় বিভক্ত। বাংলাদেশের আটটি বিভাগ এবং তাদের অন্তর্ভুক্ত জেলার নাম নিম্নে :
বরিশাল বিভাগ
বরগুনা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর
চট্টগ্রাম বিভাগ
বান্দরবান ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ফেনী খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি
ঢাকা বিভাগ
ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারিপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী রাজবাড়ী শরিয়তপুর টাঙ্গাইল
খুলনা বিভাগ
বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদহ খুলনা কুষ্টিয়া মাগুরা মেহেরপুর নড়াইল সাতক্ষীরা
রাজশাহী বিভাগ
বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটোর নবাবগঞ্জ পাবনা রাজশাহী সিরাজগঞ্জ
সিলেট বিভাগ
হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সিলেট
রংপুর বিভাগ
রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট
ময়মনসিংহ বিভাগ
শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর
Pages - Menu
▼
No comments:
Post a Comment